July 23, 2026, 11:13 am

মা দিবসে দিলারা জামান ও ঈরেশ যাকেরের  ‘ওগো মা’

মাসুদ আলম
  • আপডেট Sunday, May 14, 2023
  • 223 জন দেখেছে

মা দিবস শিরোনামে একক নাটক ‘ওগো মা’ । মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন দিলারা জামান ও ঈরেশ যাকের।

সীমান্ত সজলের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, শিরিন আলম, সাজু আহমেদ, মুশফিক শুভ ও শিশুশিল্পী মোহাম্মদ। টিপু আলম মিলন বলেন, ‘ওগো মা’ নাটকের গল্পটি মূলত মা ও সন্তানের সম্পর্কের টানাপোড়েন উপজীব্য করে রচিত। কিন্তু বিয়ের পরই কোনো কোনো সন্তান যেন বদলে যায়। প্রায় সময়ই স্ত্রীর কথায় অবহেলা আর অসম্মান করে মাকে কষ্ট দেয়। কেউ কেউ আবার মাকে শারীরিক নির্যাতনও করে। এ রকম ঘটনা আমরা অহরহ পত্রিকার পাতায় কিংবা স্যাটেলাইট চ্যানেলে সংবাদ আকারে দেখতে পাই। মায়ের প্রতি সন্তানের এ অশ্রদ্ধা, অসম্মান আর নির্যাতনের কারণেই আমি এ নাটকের গল্প লেখার তাগিদ অনুভব করি। নাটকটি যারাই দেখবেন তাদের সকলেরই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

আজ ১৪ মে রাত ১১টায় বৈশাখী টিভিতে ‘ওগো মা’ নাটকটি প্রচার করা হবে বলে নির্মাতা জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর