October 10, 2026, 12:53 am

গাজীপুরে মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

Reporter Name
  • আপডেট Friday, June 14, 2024
  • 130 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন নাওজোর এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহতের পরনে ছাই রঙের শার্ট। আজ শুক্রবার (১৪ জুন) সকালে বাসন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, নাওজোর এলাকায় ফ্লাইওভারের পশ্চিম পাড় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ওই ব্যক্তি মাথার নিচে গামছা দিয়ে শুয়ে থাকা অবস্থায় ছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর