October 10, 2026, 12:53 am

গাজীপুরে নারী গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

Reporter Name
  • আপডেট Thursday, June 13, 2024
  • 129 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় ছুরিকাঘাতে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) রাত সোয়া ৮টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের উপর এ ঘটনা ঘটে। নিহত রুবাইয়া আক্তার (২৩), শেরপুরের ঝিনাইগাতী থানার মালিবিকান্দা এলাকার মাসুদ রানার স্ত্রী।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় বাসা ভাড়া থেকে বাসন এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতো রুবাইয়া আক্তার।
বুধবার রাত ৮টার দিকে কারখানা ছুটির পর তিনি ব্যাটারি চালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় ওই অটোতে আরো দুই যাত্রী ছিল। একপর্যায়ে তাদের অটোরিকশাটি বাইমাইল ব্রিজে এসে পৌঁছায়। এ সময় মোটরসাইকেলে এসে তিন যুবক অটোরিকশাটি থামায় এবং ওই নারীর সাথে কথা কাটাকাটি করে।
এক পর্যায়ে রুবাইয়া আক্তারকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রুবাইয়া আক্তারকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠায়। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর