August 25, 2026, 7:54 am

আন্তঃজেলা চোর চক্রের ৬ জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, June 12, 2024
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহের ত্রিশালে দস্যুতা মামলার আন্তঃজেলা চোর চক্রের ৬ আসামিসহ ১টি ট্রাক ও ২টি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে, নেত্রকোনা সদর উপজেলার মোঃ মিন্টু মিয়ার ছেলে চুন্নু মিয়া (২৮), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মৃত চান মিয়ার ছেলে ওমর ফারুক (৩০), মৃত কালু মিয়ার ছেলে মোঃ ফরিদুল ইসলাম (৩২), নেত্রকোনার আটপাড়ার মৃত সুকন মিয়ার ছেলে প্রাইভেট কার ড্রাইভার মোঃ রবিউল আওয়াল (৩০), নেত্রকোনা সদর উপজেলার মৃত আ: হাফিজের ছেলে প্রাইভেট কার ড্রাইভার মোঃ আজিজুল হক ও মৃত আমিনুল হকের ছেলে মোঃ কাউসার উদ্দিন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর