July 9, 2026, 9:18 pm

টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Wednesday, June 12, 2024
  • 110 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে টঙ্গী নৌ-পুলিশ। আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে তুরাগ নদীর টঙ্গী বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দুপুরে ওই এলাকায় তুরাগ নদীর পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে টঙ্গী নৌ-ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অজ্ঞাত ওই কিশোরের নামপরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে।
এবিষয়ে টঙ্গী নৌ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার সকালে তুরাগ নদীর উপর বেইলি ব্রিজ থেকে এক কিশোর নদীর পানিতে পরে যায়। পরে স্থানীয়রা নৌ-পুলিশে খবর পাঠায়। কয়েক ঘণ্টা স্থানীয়দের সহায়তা পানি থেকে কিশোরের দেহ উদ্ধারের চেষ্টা করা হলেও সন্ধান পাওয়া যায়নি। বুধবার পানিতে লাশ ভেসে উঠে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর