October 9, 2026, 11:03 pm

অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

Reporter Name
  • আপডেট Saturday, June 8, 2024
  • 114 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীতে ব্যাটারির চার্জ খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে শাহিনুর (৩২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকেলে টঙ্গীর স্থানীয় পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ থানার জলশুকা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার বিপুলের রিকশার গ্যারেজে ঢুকে রিকশার চার্জ দেওয়ার কারেন্টের তার খোলার সময় বৈদ্যুতিক শর্টে গুরুতর আহত হন শাহিনুর। পরে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মুস্তাাফিজুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর