July 9, 2026, 8:05 pm

৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, June 6, 2024
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের দক্ষিণখান থেকে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বৃহস্পতিবার (৬ জুন) দক্ষিণখান মাইওয়ান রেলগেটের পূর্ব পাশের সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার কোতোয়ালি থানার মৃত আ. মান্নানের ছেলে জহুরুল ইসলাম (৩৮) ও সদর দক্ষিণ থানার মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ মামুন (৩৯)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা দেড়টায় র‌্যাব-১ উত্তরার একটি দল খবর পান অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান কুমিল্লা হয়ে গাজীপুর জেলার দক্ষিণখান এলাকার দিকে যাচ্ছে। তাই জিএমপি গাজীপুর সদর থানাধীন দক্ষিণখানের মাইওয়ান রেলগেটের পূর্ব পাশের সড়কের ওপর অভিযান পরিচালনা করে। এতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও তাদের কাছে থাকা ৩৮ কেজি গাঁজা, একটি পিকআপ, দুটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১ উত্তরার সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান কালের কণ্ঠকে বলেন, আাসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর