নিজস্ব প্রতিবেদক :: টঙ্গী পশ্চিম থানা আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর হাজী মো: সেলিম মিয়া আজ সোমবার সন্ধ্যায় টঙ্গী রিপোর্টার্স ক্লাব পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে কুশলবিনিময় শেষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং ৫৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দৈনিক বিজয়বাংলা টিভি‘র প্রকাশক ও সম্পাদক পীরজাদা মো: নোয়াব আলী, টঙ্গী পশ্চিম থানা আওয়ামীলীগ নেতা মো: শাহাদাত হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রক্সি মিডিয়ার সাংবাদিকবৃন্দ।