May 26, 2026, 10:48 am

গাজীপুরে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, June 2, 2024
  • 80 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক মাল্টিসেক্টরাল অবহিতকরণ কর্মশালা গাজীপুরের মাস্টারবাড়ি পিএসটিসি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক (ঢাকা বিভাগ) মো: মাহবুব আলম। গাজীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ফৌজিয়া আসমতের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুরের সিভিল সার্জন ডা: মাহমুদা আখতার, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো: ওয়াহিদ হোসেন, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম প্রমুখ।
কর্মশালায় কৈশোরবান্ধব স্বাস্থ্য বিষয়ক উপস্থাপনা তুলে ধরেন গাজীপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা: মো: আজিজুল ইসলাম। কর্মশালায় চিকিৎসক, স্বাস্থ্যবিভাগের কর্মীগণ, কিশোর-কিশোরী, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবকসহ বিভিন্ন বিভাগের অংশীজন অংশগ্রহণ করেন এবং তাদের মতামত কর্মশালায় তুলে ধরেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর