July 9, 2026, 1:51 pm

সাংবাদিক তারেক রহমান জাহাঙ্গীরের ৪৬ তম জন্মদিন পালিত

Reporter Name
  • আপডেট Sunday, June 2, 2024
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের হাড়িনাল বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের অফিসে তারেক রহমান জাহাঙ্গীর ৪৬ তম জন্মদিন শনিবার সন্ধ্যায় পালিত হয়। তারেক রহমান জাহাঙ্গীর হলেন বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক, সংগঠক, পরোপকারী, দানশীল, অভিনেতা, নাট্যকার, শিল্পী বহু গুনে গুণান্বিত। তিনি বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কার্যকরী সভাপতি, বাংলাদেশ সাংবাদিক দিবস এসোসিয়েশনের চেয়ারম্যান, ভাওয়াল টিভি এমডি, গাজীপুর মিডিয়া ক্লাবের আহবায়ক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাবের সাবেক কার্যকরী সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর মহানগর এর সাংগঠনিক সম্পাদক, দৈনিক মুক্ত বলাকার সহ-সম্পাদক, স্বতন্ত্র বার্তা উপদেষ্টা, সোনালী ভোর এর নির্বাহী সম্পাদক। তার বাবা ছিলেন বাংলাদেশ পুলিশের এসআই তার মা একজন গৃহিণী। পাঁচ বোন, তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তার শৈশব কাটে গ্রামের বাড়িতে। তার বাবা চাকরি সুবাদে তার জন্ম হয় ময়মনসিংহ জেলা গফরগাঁও থানা কোয়াটারে। তিনি বেড়ে ওঠেন গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা প্রহলাদপুর ইউনিয়ন ডুমনী গ্রামে। প্রাথমিক শিক্ষা লাভ করেন ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং ডুমনী মল্লিকা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে এইচএসসি, মকবুল হোসেন ডিগ্রী কলেজ মোহাম্মদপুর ঢাকা থেকে বিবিএস পাশ করেন। তিনি ২০০০ সালে চাকরির জন্য পাড়িদেন দক্ষিণ কোরিয়া সেখানে পাঁচ বছর থেকে চলে আসেন। ২০১১ সালের সাংবাদিকতার পেশায় যোগদান করেন। বর্তমানে তিনি একজন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সাথে সম্পৃক্ত থেকে মানবসেবা করে যাচ্ছেন। তিনি একজন হাস্য উজ্জ্বল ব্যক্তি তার কাজ হলো মানুষের বিপদ আপদে পড়লে সাথে সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। ছোটকাল থেকেই কৌতুক অভিনয় করে মানুষের মন জয় করে নিতেন। এখনো কোনো অনুষ্ঠান হলে সকলে আনন্দ দেওয়াটাই হলো তার কাজ, কিভাবে মানুষকে আনন্দ দেওয়া যায় সেদিকে তার সব সময় খেয়াল থাকে। ব্যক্তি হিসেবে তিনি একজন পরোপকারী হাস্যজ্জল সাদাসিধা একজন ব্যক্তি। তিনি এক স্ত্রী দুই মেয়ে জনক।এ সময় তারেক রহমান জাহাঙ্গীর সকলের কাছে দোয়া চান এবং পাঁচ ওয়াক্ত নামাজ ও সৎ পথে চলার সকলকে আহ্বান জানান।

উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী কামাল ট্রাভেলস এজেন্সির চেয়ারম্যান ও এম ডি হাজী কামাল চৌধুরী, সোনালী ভোর সম্পাদক এস এম ইকবাল হোসেন, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান, শামীম ফাউন্ডেশন এর চেয়ারম্যান শামীম মোহাম্মদ, এশিয়ান টিভি ও বাংলাদেশ মানব কল্যান এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন রনি, সহ-সভাপতি শাকিদুল ইসলাম শাকিল, প্রচার সম্পাদক মোঃ কাজল মিয়া, এইচ কে এস কোম্পানি লিঃ ডিএমডি মোঃ আওলাদ হোসেন, বিশিষ্ট শিল্পীর রাসেল মাহমুদ, গাজীপুর মহানগর প্রেসক্লাব সমবায় সমিতি লিঃ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর ওয়েশি, সাংবাদিক দিনার সহ বিভিন্ন প্রিন্টা ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ফুল দিয়ে অতিথি বরণ, কেক কেটা ও রাত্রে ডিনার এর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর