July 9, 2026, 8:43 am

ভাই-ভাবির অত্যাচারে অতিষ্ঠ প্রবাসী গাজীপুরে সংবাদ সম্মেলন

Reporter Name
  • আপডেট Wednesday, May 29, 2024
  • 101 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ভাই-ভাবির অত্যাচারে অতিষ্ঠ প্রবাসী দুই সহোদরের পরিবার জান-মালের নিরাপত্তা চেয়ে আজ বুধবার গাজীপুরে সংবাদ সম্মেলন করেছেন। ভাই-ভাবির জিম্মিদশা থেকে স্ত্রী-সন্তানদের উদ্ধার করতে দেশে এসে প্রবাসী নিজেও এখন নিরাপত্তাহীনতায় বলে অভিযোগ করেন।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভুক্তভোগী স্বপন মাহমুদ জানান, গাজীপুর মহানগরীর টঙ্গী নোয়াগাঁও এলাকায় পৈতৃকসূত্রে প্রাপ্ত চারতলা বাড়িতে তাদের চার ভাইয়ের পরিবার বসবাস করেন। ইতিপূর্বে এক ভাই তার স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে খুন হন। স্বপন মাহমুদ ও সহোদর মহিন মাহমুদ দীর্ঘদিন ধরে প্রবাসী। অপর ভাই হারুন-অর-রশিদ দেশে মাদক কারবারসহ বিভিন্ন বিতর্কিত কাজে জড়িত।
হারুন একের পর এক ষড়যন্ত্র ও অত্যাচার-নির্যাতন চালিয়ে তিন ভাইয়ের পরিবারকে উচ্ছেদ করে বাড়িটি দখলের পাঁয়তারায় লিপ্ত। হত্যাকাণ্ডের শিকার ছোট ভাই সাইফুলের ফ্ল্যাট ইতিমধ্যে দখল করে নিয়েছেন। প্রবাসী অপর দুই ভাইয়ের পরিবারকেও উচ্ছেদের অপচেষ্টা করছে। এতে দুই ভাই পৈতৃক সম্পত্তি ও স্ত্রী-সন্তানদের নিয়ে প্রবাসে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। ভাই-ভাবির অত্যাচার ও জিম্মিদশা থেকে স্ত্রী-সন্তানদের রক্ষা করতে স্বপন সম্প্রতি দেশে আসেন এবং জান-মালের নিরাপত্তা চেয়ে ভাই হারুন ও ভাবি লোপার নামে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে হারুন গত ১৯ মে প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে স্বপন ও প্রবাসী মহিনের কলেজ পড়ুয়া ছেলে তানভীরের ওপর ঝাঁপিয়ে পড়েন। ভাতিজা তানভীরকে রক্ষা করতে গিয়ে স্বপন উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর হারুন ও তার স্ত্রী লোপা আরও বেপরোয়া হয়ে উঠছেন। মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বপন মাহমুদের স্ত্রী নিলুফার ইয়াসমিন, সহোদর প্রবাসী মহিন মাহমুদের স্ত্রী নাজমুন নাহার ফেন্সি ও তাদের ছেলে তানভীর ফারহান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর