July 9, 2026, 11:11 am

রাজধানীর উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান

Reporter Name
  • আপডেট Tuesday, May 28, 2024
  • 134 জন দেখেছে

এস.এম. বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা সারোয়ার। আজ মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উত্তরার ১৫ ও ১৭ নম্বর সেক্টরে এ অভিযান পরিচালনা করে রাজউক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা সারোয়ার বলেন, অভিযানে নকশাবহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণসহ ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে। একইসঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ব্যতিত ইমারত নির্মাণ না করে, সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর