স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের গাছা থানার ৩৬ নং ওয়ার্ড কাথোরা এলাকার স্বনামধন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান কাথোরা মোহাম্মদিয়া বালিকা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, গাছা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের সুপার মোঃ আবু হানিফ।
কমিটির ১১ সদস্য বিশিষ্ঠ পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হলেন, দাতা সদস্য মেহেদী আনিছ, অভিভাবক সদস্য,দাখিল শাখায় মাওলানা আঃ হান্নান, মোঃ জুলহাস, মোঃ বেলায়েত হোসেন, ইবতেদায়ী শাখায় মোঃ লুতফর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য উমরিন ফাতেমা। শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, মোঃবিল্লাল হোসেন তালুকদার, মোঃমানসুর রহমান, নূরুন্নাহার। নবনির্বাচিত পরিচালনা পরিষদ আগামী ২ বছর তাদের দায়িত্ব পালন করবেন।
এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরীর গাছা কাথোরা এলাকার নারী সমাজ যাতে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে পারে সেই লক্ষে এলাকার শিক্ষিত ও সচেতন সমাজ ১৯৭৪ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবং ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়। দক্ষ পরিচালনা পরিষদ দ্বারা প্রতিষ্ঠাটি পরিচালিত হয়ে আসছে। যার ফলশ্রুতিতে পাবলিক পরীক্ষাগুলোতে বরাবরই ভাল ফলাফল অর্জন করে আসছে এই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এছাড়াও খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। প্রতি বছরই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ গঠিত হয়ে থাকে। এবার সভাপতির পদে কোনো প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় গত সোমবার প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো: মামুন মন্ডলকে সভাপতি ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস।
এ সময় উপস্থিত ছিলেন, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর ও শিক্ষক মাওলানা জিনাতুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সুপার মোঃ আবু হানিফ, চান্দপাড়া দারুয়ালীম মাদ্রাসার সুপার মাওলা মোঃ মোকতার হোসেন, জমিদাতা মোঃ ওমর ফারুক, মাওলানা এ.বি.এম শামছুদ্দীন আহম্মেদ,হাজী আঃ মালেক,হাজী আব্দুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আলা উদ্দিন আলা, আব্দল হাই, মোঃ বিলাল হোসেন, মোঃ নবীন হোসেনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষক প্রতিনিধি, জমিদাতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।