October 9, 2026, 6:58 pm

টঙ্গীতে প্লাস্টিক তৈরির কারখানা গোডাউনে আগুন

Reporter Name
  • আপডেট Friday, May 17, 2024
  • 143 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীর মরকুন মাস্টার পাড়া মোল্লার গ্যারেজ এলাকায় একটি প্লাস্টিক তৈরির কারখানায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে রাত পৌনে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই কারখানায় আগুন দেখতে পায়। কারখানার ভিতরে প্লাস্টিক সামগ্রী থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন নিন্ত্রণে আসার আগেই কারখানায় রক্ষিত সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর