July 9, 2026, 9:51 pm

টঙ্গীতে বসতবাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ নারী-বৃদ্ধসহ ৪জন আহত

Reporter Name
  • আপডেট Wednesday, May 15, 2024
  • 138 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: টঙ্গীতে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছে। গত সোমবার রাতে টঙ্গীর বনমালা এলাকার স্থানী বাসিন্দা সিরাজ মোল্লার বসত ঘরে এ ঘটনা ঘটে। এঘটনায় গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
আহতরা হলেন, টঙ্গীর বনমালা এলাকার মৃত জৈনদ্দিন মোল্লার ছেলে সিরাজ মোল্লা (৭৫), সিরাজ মোল্লার বড় মেয়ে রিনা বেগম (৪৩), রিনা বেগমের স্বামী শরীফ হোসেন (৫০) ও সিরাজ মোল্লার মেঝো মেয়ে রুনা বেগম (৩২)।
অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীর বনমালা এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ মোল্লা, তার পিতা আনসার মোল্লা ও ভাই রনি মোল্লাসহ আরোও ১৫/২০ জন বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সিরাজ মোল্লার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় বাড়ির প্রধান লোহার গেট ভাংচুর করার সময় সিরাজ মোল্লা বাধা দেয়। এতে আনসার মোল্লাসহ তার লোকজন সিরাজ মোল্লার উপর হামলা করে। সিরাজ মোল্লাকে বাচাতে আসলে তার বড় মেয়ে রিনা বেগম, রিনা বেগমের স্বামী শরিফ হোসেন ও মেঝো মেয়ে রুনা বেগমের উপর হামলা করে। এতে তারা গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগী সিরাজ উদ্দিন মোল্লা বলেন, আনসার মোল্লা ও তার দুই ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রাস। রাজনীতি কে হাতিয়ার বানিয়ে তারা এলাকায় বিভিন্ন অপকর্ম করে। আমার ছেলে জীবিত অবস্থায় এরাই ছলেবলে আমার ছেলের অর্থ আত্মসাৎ করেছে। এখন আমার ছেলে মারা যাওয়ার পর থেকে আমাদের সবকিছু ছিনিয়ে নিতে এই হামলা চালিয়েছে।
তিনি আরোও বলেন, তারা আমার মেয়েদের উপর চড়াউ হলে আমি তাদের পায়ে ধরে আকুতি মিনতি করে আমাদের প্রাণ ভিক্ষা দিয়ে ঘড়ের গুরুত্বপূর্ণ কাগজ, আমার সম্পত্তির দলিল, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ অনেক গুরুত্বপূর্ণ মালামাল লুটপাট করে নিয়ে যায়।
সিরাজ মোল্লার মেয়ে রুনা বেগম বলেন, আমার বৃদ্ধ বাবা সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় আনসার মোল্লা সহ তারা আমার উপর চড়াও হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। আমাকে ও পরিবারের অন্য সদস্যদের বাচাতে আমার বাবা আকুতি করলে তারা লুটপাট করে বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়। তবে এ ঘটনায় অভিযুক্তদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর