August 25, 2026, 11:22 am

গাজীপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা

Reporter Name
  • আপডেট Saturday, May 11, 2024
  • 133 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শুরু হয়েছে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা। শনিবার দুপুরে ভাওয়াল রাজবাড়ি মাঠে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক বলেন, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে তরুনদের বিজ্ঞানমনস্ক করে তোলা এবং তাদের উৎপাদন প্রতিভাকে বিকশিত করা। পড়াশোনার পাশাপাশি তারা সায়েন্স প্রজেক্ট তৈরি করার মাধ্যমে বিজ্ঞানের প্রতি তাদের যে আগ্রহ তৈরি হয়। এর মাধ্যমে ভবিষ্যতে তারা বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ৪র্থ শিল্প বিপ্লবের জন্য তারা যদি নিজেদের তৈরি করতে চায় তবে এ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা তাদের সহায়ক হবে।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুল করিম, গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবিদা সুলতানা, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ) নাজমুস সাকিব খান। এর আগে জেলা প্রশাসক পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এবং মেলা উপলক্ষে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে বিজ্ঞানের নানা বিষয়ে ৩০টি স্টল বসেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর