মুহম্মদ আবুল বাশার :: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ হযরত মাওলানা মুহম্মদ আবদুর রশিদ মাস্টার রহমতুল্লাহি আলাইহি’র জানাযার নামাজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটের সময় বৈরাটী আলিম মাদরাসার সামনে অনুষ্টিত হয়। (বুধবার) তিনি কিশোরগঞ্জের বাসায় বিকালে ইন্তেকাল ফরমাইয়াছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার জানাযার নামাযে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ মুহাম্মদ সাফায়েত হোসেন ভুইয়া,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম,উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, …. কিশোরগঞ্জের এডভোকেট মুহম্মদ আতিকুল ইসলাম বুলবুল,নান্দাইলের খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের সহকারি অধাপক মুহম্মদ আনিসুল ইসলাম(শিবলি), মগটুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ শিহাব উদ্দিন আকন্দ,মুহম্মদিয়া শরীফ বৈরাটীর সভাপতি হযরত মাওলানা মুহম্মদ আবুল কালাম ,একেএম মুজাহিদুল ইসলাম, ইউ পি সদস্য মুহম্মদ আবদুল মান্নান,মুহম্মদ আবদুল কাদির (শরিফ) হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ রিয়াজুল হক,হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ শামছুল হক (তাইজুল), এবং পরিবারের নিকটাত্বীয় স্বজন সহ এলাকার গণ্যমান্য লোকজন জানাযার নামাযে শরীক হন। উল্লেখ্য যে মুহম্মদিয়া শরীফের অলিয়ে কামিল আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ সুফি মুহম্মদ হোসাইন আলী রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের পাশেই তাকে দাফন করেন। শেষে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।