July 9, 2026, 9:57 pm

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেফতার ৩

Reporter Name
  • আপডেট Friday, May 10, 2024
  • 121 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ মে) দিবাগত মধ্যরাতে কুমিল্লায় কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশি পিস্তলের পাশাপাশি একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সদর উপজেলার আড়াইওড়া গ্রামের আবদুল আউয়ালের পুত্র মোঃ মোজাম্মেল (২৯), বুড়িচং উপজেলার মোকাম গ্রামের ইয়াছিন মিয়ার পুত্র ওমর ফারুক (৩২) এবং একই এলাকার তাজুল ইসলামের পুত্র শাহপরান ওরফে সোহাগ (৩০)।
বৃহস্পতিবার (০৯ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান। তিনি জানান, কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল সদর উপজেলার আড়াইওড়া ভোলানগর গ্রামে তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসায়। এসময় রাস্তার উত্তর পাশ থেকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি চেকপোস্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক তাদেরকে মোটরসাইকেলসহ আটক করা হয়।
এসময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর