July 9, 2026, 2:54 pm

টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি আল আমিন ও সম্পাদক শেখ রাজিব হাসান

Reporter Name
  • আপডেট Sunday, May 5, 2024
  • 199 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: উৎসবমুখর পরিবেশে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশন অমল চন্দ্র ঘোষ, সহকারী কমিশনার মোঃ খোরশেদ আলম ও মোঃ জাহাঙ্গীর আকন্দ ফলাফল ঘোষণা করেন। এতে বিনা প্রতিদ্বনদ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আল আমিন হোসেন, সহ-সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মনসুর শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু হোসেন, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ হায়দার খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ কাজী সোহাগ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হয়েছেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নুর আলম শেখ। তিনি ভোট পেয়েছেন ২৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ পলাশ সরকার ভোট পেয়েছেন ৩টি। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক টিটন কুমার ঘোষ ও কার্যনির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া ও সাংবাদিক কাজী রফিক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর