July 9, 2026, 3:51 pm

গাজীপুরে আগুনে তুলার গুদাম পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট Sunday, May 5, 2024
  • 139 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার রাত ২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল সামাদ জানান, ধীরাশ্রম এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে তুলা ও টিনশেডের গুদাম পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর বলা যাবে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর