স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ৫৩নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে শরবত ও মাথার ক্যাপ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি হাজী নূর মোহাম্মদ মামুন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সফিক তালুকদার স্বপন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা জাহাঙ্গীর ভেন্ডার, ৫৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সভাপতি অহিদ মন্ডল, ৫৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা বিপ্লবসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।