July 9, 2026, 8:44 am

গাজীপুরে ট্রাকের চাপায় প্রকৌশলীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Wednesday, May 1, 2024
  • 130 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পুবাইল থানার মীরের বাজার এলাকায় ট্রাকচাপায় এক প্রকৌশলী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গাজীপুর-গাউছিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রকৌশলীর নাম শাহাদাত হোসেন মুন্না (২৭)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রামগতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে গাজীপুর-গাউছিয়া হাইওয়ে সড়ক ও ফ্লাইওভার নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সকালে শাহাদাত নিজের মোটরসাইকেল চড়ে গাজীপুর মহানগরীর উলুখোলা থেকে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মালবোঝাই ট্রাক ভোগড়া বাইপাস থেকে উলুখোলার দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। ট্রাকটি তাঁকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ট্রাকচাপায় আহত মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর