July 10, 2026, 5:35 pm

গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের পানি ও স্যালাইন বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, April 30, 2024
  • 117 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রচন্ড তাপদাহে টঙ্গী বাজার ও মীরের বাজার এলাকায় জনসাধারণের মাঝে আজ মঙ্গলবার দুপুরে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমে অংশ নেন গাজীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদেশে ব্যাপক তাপদাহ চলমান থাকায় জনসাধারণের দুর্ভোগ লাঘবে এবং পথচারী ও সাধারণ যাত্রীদের হিটস্ট্রোকের প্রভাব থেকে সুরক্ষায় ব্যবসায়ী সমিতির উদ্যোগকে সাধুবাদ জানান জেলা প্রশাসক মহোদয়। তিনি নগরের বিভিন্ন স্থানে এমন কার্যক্রম চালু রাখতে তাদেরকে আহবান জানান এবং এক্ষেত্রে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কথা ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর