November 27, 2026, 3:45 am

টঙ্গীতে পথচারীদের শরবত খাওয়ালেন ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিন

Reporter Name
  • আপডেট Saturday, April 27, 2024
  • 165 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীতে চেরাগ আলী-ভাদাম রোডে চলাচলরত সুবিধাবঞ্চিত রিকশা, ভ্যান, কাভার্ডভ্যান ও ট্রাক চালকসহ তৃষ্ণার্ত পথচারিদের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়। টঙ্গী পশ্চিম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এমএম হেলাল উদ্দিন শনিবার দিনভর দক্ষিণ আউচপাড়া বটতলা নূর মহলের সামনে শরবত বিতরণ করেন। তীব্র তাপদাহে খানিকটা প্রশান্তি দিতে এসড়কে চলাচলরত খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ পানি, চিনি, লেবু, ইসুবগুল ও স্যালাইনের সমন্বয়ে তৈরি করা শরবত বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবুল কাসেম, লিয়াকত আলী খাজা, সৈকত পাঠান, আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম, ইসতিয়াক আহমেদ সজল, আরিফুল ইসলাম, শিক্ষক আব্দুল বারি, নাজমুল আলম, শাহাদৎ হোসেন, সিদ্দিকুর রহমান, আব্দুল সাত্তার, মাসুদ রানা, মোহাম্মদ জাকির হোসেন, সোহেল রানা, ইমরান খান, জসিম উদ্দিন, বিপুর কুমার বিশ্বাস, মেহেদুল হক, আব্দুল কাদের প্রমুখ। রিকশাচালক আলী আহমেদ সন্তোষ প্রকাশ করে বলেন, তীব্র গরমে আমাদের ত্রাহি ত্রাহি অবস্থা। এসময় এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়ায় শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, যিনি এ মহৎ কাজ করলেন আল্লাহর কাছে একদিন তিনি তার পুরষ্কার পাবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর