November 27, 2026, 4:02 am

গাজীপুরের পূবাইলে বিদেশি মদসহ এক যুবক গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, April 26, 2024
  • 196 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর পূবাইল হায়দারাবাদ এলাকা থেকে ৯ বোতল বিদেশি মদসহ রকি (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকার আক্কাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক রকি নেত্রকোণা জেলার আটপাড়া থানার দেওশ্রী গ্রামের মৃত তানভীর আহাম্মেদের ছেলে। বর্তমানে টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হায়দারাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল বিদেশি মদসহ যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর