May 25, 2026, 8:01 pm

ঈশ্বরগঞ্জে ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি’র শুভ আগমন

Reporter Name
  • আপডেট Thursday, April 25, 2024
  • 498 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি আসছে বুধবার ঈশ্বরগঞ্জে আসার সংবাদ পেয়ে দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ লোকজন বরণ করবে জানাযায়।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্থ আস্থাভাজন ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি হয়ে বুধবার ঢাকা থেকে ঈশ্বরগঞ্জে তার শুভ-আগমন।
অপরদিকে আগমনকে ঘিরে দলীয় ও সাধারন লোকজনের মাঝে ব্যাপক আনন্দ উল্লাস লক্ষ করা যাচ্ছে। ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাট বাজারে এক বরণ অনুষ্টানে যোগদান করবেন ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি।বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপির সুযোগ্য সন্তান ব্যারিস্টার ফারজানা ছাত্তার এমপি।এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ মতিউর রহমান মতি প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর