October 12, 2026, 5:08 pm

গাজীপুরে কবিতায় বৈশাখী উৎসব

Reporter Name
  • আপডেট Saturday, April 20, 2024
  • 191 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে কবিতায় ও নাচে-গানে বৈশাখী উৎসব পালন করেছে জাতীয় কবিতা পরিষদ, গাজীপুর জেলা শাখা। আজ শনিবার গাজীপুর প্রেসক্লাবের সামনে অশ্বত্থ গাছ তলায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় কবিতা পরিষদ, গাজীপুর জেলা শাখার সভাপতি কবি আবু নাসির খান তপনের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন। বিশেষ আলোচক ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অসীম বিভাকর, জেলা শিল্পকলা একাডেমীর কর্মকর্তা শারমিন জাহান, জাতীয় কবিতা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আসলাম সানী, আতাউর রহমান আকাশ, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মোঃ সানাউল্লাহ ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় কবিতা পরিষদ, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এমএ ফরিদ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি জামিলুর রহমান, কবি মেজবাহ উদ্দিন, সৈয়দা নাজমা বেগম, চৌধুরী আয়ুস্মান সরকার, মামুন শেখ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান এবং নাচ পরিবেশন করেন শিল্প কলা একাডেমী ও স্থানীয় বন্ধু মহল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর