October 12, 2026, 5:04 pm

শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name
  • আপডেট Friday, April 19, 2024
  • 130 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত শ্রমিকের নাম মো: লতিফ (২৬)। সে শ্রীপুর উপজেলা করয়তলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে। সে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো। লতিফের দুইটি সন্তান রয়েছে।
শ্রীপুর থানার উ-পরিদর্শক (এসআই) তাজমুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার ভোরে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছোট বোন খাদিজা জানান, বৃহস্পতিবার রাতে তার ভাই লতিফ বাসায় ছিল। রাত আনুমানিক ১০টার দিকে তার ভাইয়ের মোবাইলে ফোন আসে। ফোন পেয়ে সে বাসা থেকে বের হয়ে যায়। এর ঘণ্টাখানেক পরে গুরুতর আহত অবস্থায় লতিফকে স্থানীয়রা বাসায় নিয়ে আসে। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুদেব চক্রবর্তী বলেন, লতিফকে মৃত অবস্থায় আনা হয়েছে। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলতে পারবে তিনি কীভাবে মারা গেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর