July 10, 2026, 11:47 pm

টঙ্গীতে পাইকারি বাজারে আগুন

Reporter Name
  • আপডেট Thursday, April 18, 2024
  • 114 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার আলুপট্টি এলাকায় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এক পর্যায়ে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে পাইকারি বাজারের আলু, পেঁয়াজ ও রসুন বিক্রির প্রায় ১০টি দোকান ও গুদাম পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে টঙ্গী বাজার আলুপট্টি এলাকায় হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তাঁরা। পরে ওই এলাকার লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। দ্রুত আগুন পার্শ্ববর্তী দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর জান্নাতুল নাঈম বলেন, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় ১০টি দোকান ও গুদাম পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর