July 10, 2026, 10:30 pm

টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার মাহফিল

Reporter Name
  • আপডেট Tuesday, April 9, 2024
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গাজীপুর -২ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ও তার সহধর্মিনী মোসাঃ খাদিজা রাসেলের সুস্বাস্থ্য কামনায় এবং ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপিসহ সকল মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব দের মাঝে গাজীপুর -২ আসনের সাংসদ সদস্য সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগর অর্থ বিতরণ অনুষ্ঠান রোববার টঙ্গী বাজার রাবেয়া টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মনি সরকারের সভাপতিত্বে ইমাম ও খতিবদের মাঝে ঈদ উপহার হিসেবে নগর অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির এাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ বিল্লাল হোসেন, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ নুর মোহাম্মদ মামুন, সহ সভাপতি মোঃ আব্দুল রশিদ ভুইয়া, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ জুয়েল হোসেন, মোঃ শিবলু আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ড বিভিন্ন মসজিদের পেশ ইমাম ও খতিবদের মাঝে ঈদ উপহার হিসেবে নগর অর্থ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর