July 10, 2026, 10:31 pm

টঙ্গীতে হাসি ফুটাই সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, April 9, 2024
  • 149 জন দেখেছে

মো: জাফর আলী :: টঙ্গীতে হাসি ফুটাই ঈদ আনন্দ সংগঠনের উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সম্প্রতি গত রবিবার টঙ্গীর সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ নাসিমুল হায়দার রাজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক নাঈমের পরিচালনায়  ঈদ উপহার ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান এডঃ মোঃ আজমত উল্লা খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত সাবেক সংসদ সদস্য, আব্দুল রশিদ ভুইয়া মেমোরিয়াল ট্রাস্ট পরিচালনা কমিটির সভাপতি, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বেগম শামসুন নাহার ভুইঁয়া এমপি, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাঃ হামিদা বেগম, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ মোঃ হেলাল উদ্দিন, গাজীপুর মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আমান, সিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির, টঙ্গী পূর্ব থানা কৃষক লীগের সভাপতি মোঃমোস্তফা কামাল, গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা, জ্ঞান অন্বেষণ পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি মোঃ নাজমুল হক, হাসি ফুটাই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম,কোষাধক্ষ্য আব্দুল কাদের সায়েম, আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান তপন, ছাত্রলীগ নেতা শাহীন শেখ প্রমুখ।
সংগঠনের সভাপতি মোঃ নাসিমুল হায়দার রাজিব বলেন, এ বছর আমরা পথ শিশুদের মাঝে নতুন জামা, খাবার, ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি। এছাড়াও আত্ম কর্মসংস্থান ও সাবলম্বী করার লক্ষ্যে ৫ টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্রাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর