May 25, 2026, 8:40 pm

গাজীপুরে বেদেপল্লীতে কাউন্সিলরের ঈদবস্ত্র বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, April 6, 2024
  • 117 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের খোরাইদ বেদেপল্লীর অসহায় অতি দরিদ্র সাপুড়েদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ৪০নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি। ঈদ উপহারসামগ্রীর মধ্যে ছিল থ্রি-পিস, লুঙ্গি ও শাড়ি। আজ শনিবার সকালে ঈদবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট নাজিমুদ্দিন, সরদার হারুন উর রশীদ, হারুন রশীদ মোল্লা, গিয়াসউদ্দিন, মোহাম্মদ আবদুস সাত্তার প্রমুখ। বেদেপল্লীর নুরমা, আইরন, আরজু আক্তার, মাফিয়া খাতুন বলেন, ঈদ উপহার পেয়ে আমরা অনেক অনেক খুশি। কাউন্সিলরের জন্য দোয়া থাকবে অফুরান।
কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি ও ঈদ শুভেচ্ছাবিনিময় করতে আমার এই সামান্য প্রচেষ্টা। অবহেলিত সাপুড়েদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর