May 25, 2026, 9:44 pm

শ্রমজীবী ভাই-বোনদের প্রতি অনুরোধ ‘কারখানায় ভাঙচুর না করে শিল্প পুলিশের সহায়তা নেন’

Reporter Name
  • আপডেট Friday, April 5, 2024
  • 111 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘আমাদের যারা শ্রমজীবী ভাই-বোন আছে তাদের প্রতি অনুরোধ যে যেকোনো ঘটনা ঘটলে আপনারা অধৈর্য্য না হয়ে, আপনাদের রুটি রুজির যে ফ্যাক্টরি সেখানে ভাঙচুর না করে শিল্প পুলিশকে ইনফরমেশন দিবেন। শিল্প পুলিশ আপনাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কাজ করবে।’ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে টঙ্গী পশ্চিম থানাধীন খাপাড়া এলাকার একটি রপ্তানিমুখী শিল্পকারখানা পরিদর্শনে এসে এসব কথা বলেন শিল্প পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আজাদ মিয়া।
তিনি আরও বলেন, তাদের কাছে তথ্য আছে কোন প্রতিষ্ঠানগুলোতে সমস্যা হতে পারে, সে জন্য শিল্প পুলিশ কাজ করে যাচ্ছে। আমাদের শ্রমিক ভাই-বোন যারা আছেন, তারা যেন ঈদের আগে বেতন-বোনাস নিয়ে বাড়ি যেতে পারেন আর আনন্দ ও উৎসবের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন; সেই চেষ্টা চলছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পসহ অন্য সব সেক্টরে যাতে ঈদের আগে বেতন–ভাতা ও বোনাস পরিশোধ করা হয়, এ জন্য আমরা চেষ্টা করছি। ঈদের আগে মালিকদের বেতন-বোনাস পরিশোধ করার কথা বলা হয়েছে।
এসময় ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. সরোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম, ইমরান আহমেদ, সহকারী পুলিশ সুপার মো. মোশারফ করিম, টঙ্গী শিল্প পুলিশ-২ এর ক্যাম্প ইনচার্জ মো. ওসমান গনি প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর