May 25, 2026, 9:45 pm

এক বছর পর হালুয়াঘাট দিয়ে কয়লা আমদানি শুরু

Reporter Name
  • আপডেট Friday, April 5, 2024
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: এক বছর বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাটের দুটি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম।
এসময় হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান, গোবরাকুড়া কড়ইতলি স্থলবন্দরের পরিচালক মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া, কড়ইতলি গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রমজান আলী জহির প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর মাহমুদুল হক সায়েম বলেন, ‘আমরা হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে নতুনভাবে সাজাচ্ছি। স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি চালু থাকলে ব্যবসায়ীরা লাভবান হবেন। বন্দরে সীমান্ত হাট করার পরিকল্পনা রয়েছে। এখন শুধু কয়লা আমদানি করা হচ্ছে।বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বন্দরটি পুরোপুরি চালু হলে দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর