May 25, 2026, 9:50 pm

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, April 4, 2024
  • 203 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীর কাঁঠাল দিয়া বড় দেওড়া এলাকায় আজ বৃহস্পতিবার টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা সভা ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সম্পাদক ও প্রকাশক বিজয় বাংলা টিভি ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: বিল্লাল হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মো: জাহাঙ্গীর আলম, কাউন্সিলর ৫২নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, টঙ্গী পশ্চিম থানা অফিসার্স ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও সিও ব্যাঞ্চ মার্ক স্কুল মোঃ কামরুজ্জামান ঝন্টু, টঙ্গী পশ্চিম থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুন মোল্লা, সম্পাদক দৈনিক বাস্তবায়ন মোঃ আলী আকবর, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়াবীদ ও সভাপতি, সফিউদ্দিন রোড দোকন মালিক সমিতি মোঃ পারভেজ বাবু, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ হাজী মোঃ মোস্তফা কামাল, গাজীপুর মহানগর আওয়ামী মৎস্যজীবীলীগের সাংগঠিক সম্পাদক শেখ ইয়াসিন হোসেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক আমাদের সময় টঙ্গী প্রতিনিধি শাহজাহান শোভন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ অলিদুর রহমান অলি, নিউজ জিরুটেন ভারপ্রাপ্ত সম্পাদক. মোঃ মুজাহিদুল ইসলাম, সাপ্তাহিক আলোচনার সম্পাদক মোঃ ইউনুছ মিয়া, এশিয়ান টিভি টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি মোঃ আবুল কালাম আজাদ, দৈনিক নওরোজ টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি মোঃ হানিফ, দৈনিক বিজয়বাংলা টিভি নির্বাহী সম্পাদক মোঃ সাদেক হোসেন খান, বিএম আশিকুর রহমান, জহির হোসেন রিপন, মোঃ জাফর আলী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজ টিপু প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা। সঞ্চালনায় ছিলেন, রিপোর্টার্স ক্লাবের ১নং কার্যকরী সদস্য মোঃ তৈয়বুর রহমান উজ্জল। দোয়া পরিচালনা করেন হাজী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মোঃ ইমদাদুল হক। পরে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর