May 25, 2026, 7:19 pm

আল্লু অর্জুনের ফুফাতো বোন ‘পুষ্পা টু’ সিনেমায়!

মাসুদ আলম
  • আপডেট Tuesday, May 9, 2023
  • 290 জন দেখেছে

মুক্তির পর ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা।

চলতি বছরে মুক্তি পাবে ‘পুষ্পা টু’। আপাতত এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত নির্মাতারা। এদিকে জোর গুঞ্জন উড়ছে, ‘পুষ্পা টু’ সিনেমায় যুক্ত হচ্ছেন আল্লু অর্জুনের ফুফাত বোন নীহারিকা কোনিড়েলা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পুষ্পা টু’ সিনেমায় উপজাতি এক মেয়ের ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল সাই পল্লবীকে। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখান করেন তিনি। এ চরিত্রের জন্য অভিনেত্রী নীহারিকা কোনিড়েলাকে নেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার প্রথম পার্ট ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করেছিল ১০০ কোটি রুপি। চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন— ‘পুষ্পা টু’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর