May 25, 2026, 10:42 pm

গাজীপুরে বাস-পিকআপ সংঘর্ষ হেলপারের মৃত্যু

Reporter Name
  • আপডেট Tuesday, April 2, 2024
  • 123 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপের হেলপার মৃত্যু ও চালক আহত হয়েছে। ঘটেনাটি ঘটেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায়। নিহত মো. মোস্তফা মাঝি (২৮), ভোলার শশিভোষন উপজেলার রসুলপুর গ্রামের রহম আলী মাঝির ছেলে। এতে ট্রাকের চালক ইসমাইল হোসেন (৩২) গুরুত্বর আহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকাগামী একটি যাত্রী বাস গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল। ঠিক ওই সময় একইগামী একটি পিকআপ যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে বাসের পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের সহযোগি মোস্তফা মাঝির মৃত্যু হয়। আশপাশের লোকজন গুরুত্ব আহত অবস্থায় চালক ইসমাইলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহদাত হোসেন জানান, ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর