August 25, 2026, 2:29 am

শার্শায় পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

Reporter Name
  • আপডেট Monday, April 1, 2024
  • 211 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, যশোর :: পৃথক দুটি সফল অভিযানে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। এসময় আয়না মতি (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত রোববার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়ানের হরিনাপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আটক নারী মাদক ব্যবসায়ী আয়না মতি হরিণাপোতা গ্রামের মৃত আব্দুল আলীমের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা লক্ষনপুর ইউনিয়ানে দুটি অভিযান পরিচালনা করে আয়না মতি নামে এক জনকে আটক করা হয়েছে। এ সময় তার বসত বাড়ীর পশ্চিম পাশে গোয়াল ঘরে বিশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। অপর অভিযানে হরিনাপোতা গ্রামের পলাতক আসামী মুনসুর হোসেনের বাড়ীর পিছনে টয়লেটের সেপ্টি টেংকি তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মুনসুর হোসেন সহ তার সহযোগীরা পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান জানান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষনপুর ইউনিয়ানে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর