July 9, 2026, 8:43 am

কাপাসিয়ায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, March 30, 2024
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের ‘‘কান্দানিয়া ফজিলা আলী ফাউন্ডেশনের” উদ্যোগে এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মোঃ শাহজাহান শেখের সার্বিক সহযোগিতায় অসহায় হতদরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার ও এতিম খানা মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ সকালে) উপজেলার কান্দানিয়া শেখ বাড়ি ফজিলা আলী ফাউন্ডেশন কার্যালয়ে কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৬ শত অসহায় হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার এবং ২১ টি এতিম খানা মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া বৃহস্পতিবার পরিবারের মৃত ব্যক্তিদের স্মরণে নিজ বাড়ি আঙ্গিনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেন কাপাসিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ফজিলা আলী ফাউন্ডেশনের সদস্য সচিব এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ। এসময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য আলাউদ্দিন শেখ, সুলতানা উদ্দিন শেখ, মোমেন শেখ, শরিফ শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফজিলা আলী ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাড. ইকবাল হোসেন শেখ বলেন, মরহুম বাবা-মার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবছর এলাকার অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে সহায়তা করাই মূল লক্ষ্য। ভবিষ্যতেও এধরণের সহায়তা অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর