July 23, 2026, 1:32 pm

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানসমূহের প্রধানদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Monday, May 8, 2023
  • 339 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানসমূহের প্রধানদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ সোমবার গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মোল্লা নজরুল ইসলাম, কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর জেলা প্রশাসক মো: আনিসুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গাজীপুর, ৬৩ বিজিবি ব্যাটালিয়ন, গাজীপুর এর প্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ এবং ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠানের প্রধানগণ। রিটার্নিং অফিসার আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপস্থিত সকলের সহায়তা কামনা করেন। তিনি নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে প্রতিপালনে বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে জেলা প্রশাসন তৎপর রয়েছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর