July 9, 2026, 2:53 pm

কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, March 25, 2024
  • 120 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর :: ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট-শিল্পের বাংলাদেশ’ স্লোগানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের খানসামায় নির্বাচিত ২৬০০ জন পাট চাষির মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক চাষিকে এক কেজি বিএডিসি রবি-১ পাট বীজ, ইউরিয়া সার ৬কেজি, টিএসপি সার ৩ কেজি ও ৩ কেজি করে এমওপি সার দেওয়া হয়। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এই বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও মোঃ তাজ উদ্দিন।
উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার হাবিবা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পাট চাষিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর