August 24, 2026, 4:05 am

শাকিব খানের মায়ের চরিত্রে মাহিয়া মাহি

Reporter Name
  • আপডেট Sunday, March 24, 2024
  • 251 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: হিমেল আশরাফ পরিচালিত ঈদের ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি। একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিনেমায় মাহিকে বিশেষ চমক হিসেবে রাখা হয়েছে। তবে সিনেমা সংশ্লিষ্ট কেউই বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজী নন। ইতোমধ্যে মাহিয়া মাহির অংশের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। শনিবার ‘রাজকুমার’ সিনেমার প্রথম পোস্টার মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর পোস্টারটি ট্রেন্ডিংয়ে উঠে আসে। ‘রাজকুমার’ শুধু বাংলাদেশ নয়, মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে।
পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর