শামীমা খানম :: টঙ্গী মানব কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে সাহারি ও ইফতারি সামগ্রী বিতরণ। গত শুক্রবার দুপুরে মফিজ কমিশনার রোড ঈদগাহ মাঠ ৫৭ নং ওয়ার্ড এ অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। আলহাজ্ব মোঃ সুলতান উদ্দিন এর সভাপতিতে মোঃ আবু হানিফ ও সেলিম দেওয়ান এর সঞ্চালনায় এই অনুষ্ঠানের পরিচালনা করেন হেলাল খান, রবিউল ইসলাম রবিন ,রুবেল খান ,মোহাম্মদ জহিরুল খান, রাসেল, শফিকুল ইসলাম ,ভাসানী ,আব্দুর রহমান, আরিফ শেখ ,রুবেল ইসলাম, সাঈদ, শাহ আলম, বিপ্লব, সুরুজ ,মোস্তফা ও ভোট টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমান উদ্দিন সরকার ,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আফিল উদ্দিন , এবিএম আসলাম ,মোঃ সজিদ,মোঃ লিটন উদ্দিন সরকার ,এডভোকেট সুমন, বিএম শামীম ,বিপুল দাস পলাশ। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ১৫০ জন অসহায় গরীবদের মাঝে সাহারি ও ইফতারি বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়ে এই অনুষ্ঠান।