October 12, 2026, 6:37 pm

‘চ্যাম্পিয়ন’ আসছে  ভিন্নধর্মী মজার গল্প নিয়ে

মাসুদ আলম
  • আপডেট Monday, May 8, 2023
  • 391 জন দেখেছে

দাবা খেলায় গ্রামের চার রত্ন অভ্র, বিদুর, রাতুল ও রাজা ।  ধ্যান-জ্ঞান, এক কথায় জীবন। রাজা গ্রামের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া এক মাত্র গ্র্যান্ড মাস্টার। রাজার সাথে দাবা খেলায় পারে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই চার রত্ন মিলে একটি ফোর স্টার ক্লাব তৈরি করে, যেখানে গ্রামের ছেলে-মেয়ে সবাই দাবা খেলে। এদিকে আরিফ চৌধুরী গ্রামের বিত্তবানদের একজন, দীর্ঘ দিন পর গ্রামে একমাত্র মেয়ে অনুকে নিয়ে বেড়াতে আসে। চার রত্ন অভ্র, বিদুর, রাতুল ও রাজা সবাই অনুকে পছন্দ করে। চার রত্ন অনুর জন্য দিশেহারা, সবাই অনুকে পেতে চায়। অনু এক পর্যায়ে চার রত্নকে দাবা খেলার চ্যালেঞ্জ করে। চার রত্ন অনুর সাথে দাবা খেলার চ্যালেঞ্জ মোকাবেলা করতে তৈরি হয়।

এরকম ভিন্নধর্মী মজার কিছু ঘটনা নিয়েই ‘চ্যাম্পিয়ন’ নাটকের কাহিনী। প্রাণ রায় অভিনয় করেছেন  রাজা চরিত্রে । আর অনু চরিত্রে রুনা খান। এছাড়াও অভিনয় করেছেন সিয়াম নাসির, খলিলুর কাদেরী, জাদু ফরিদ, স্বপন, সোনিয়া লাজুক রুনা সহ অনেকে। রাজীব মণি দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। প্রযোজনা করেছেন হৃদয় হোসেন। প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ষ্টেশন লিমিটেড।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর