July 10, 2026, 12:34 am

টঙ্গীতে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমে উদ্বোধন করেন জাহিদ আহসান রাসেল এমপি

Reporter Name
  • আপডেট Saturday, March 16, 2024
  • 188 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুরের সহায়তায় গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতি উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-2 আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলার  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: গিয়াস উদ্দিন সরকার, গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, টঙ্গী থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: লিটন উদ্দিন সরকার, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি বলেন, নগরের বিভিন্ন স্থানে স্থাপিত এসব পণ্য বিক্রয় কেন্দ্র থেকে সকল ধরনের জনগণ সহজেই চিনি, ছোলা, প্যাকেট আটা, ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন। গাজীপুর মহানগরের টঙ্গী বাজার গোল চক্কর এলাকায় এমপি মহোদয় ও জেলা প্রশাসক মহোদয় পণ্য বিক্রয় কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং ভোক্তার হাতে পণ্য তুলে দিয়ে বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর