July 10, 2026, 1:50 am

টঙ্গীতে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, March 16, 2024
  • 138 জন দেখেছে

মোঃ জাফর আলী :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের গরীব অসহায়দের মাঝে আজ শনিবার ঈদ সামগ্রী বিতরণ করেন টঙ্গী পশ্চিম থানা অন্তর্গত ৫৪ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোঃ তাহের খান। এসময় উপস্থিত ছিলেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীলীগের সভাপতি মোঃ সিরাজুল হক, ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ হারুনুর রসিদ, ৫৪নং ওয়ার্ড তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন, তাতীলীগের নেতা মোঃ শাহীন শিকদারসহ ওয়ার্ডের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, আমাদের সামর্থ্য অনুযায়ী দুঃস্থ, অসহায় মানুষের পাশে থাকবো। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। দেশকে এগিয়ে নিয়ে যেতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর