July 10, 2026, 12:29 am

বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা

Reporter Name
  • আপডেট Friday, March 15, 2024
  • 143 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্টিত হয়। ১৪-মার্চ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্টানে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান মন্ত্রনালয়ের সভাপতি নেত্রকোনা জেলার মোহনগঞ্জের কৃতি সন্তান সাজ্জাদুল হাসান এমপি।এছাড়াও কমিটির সম্মানিত সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান,সদস্য নোয়ার হোসেন খান, মো.মহিউদ্দিন বাচ্চু, আশেক উল্লাহ রফিক, মাহমুদ হাসান, শফিউল আলম চৌধুরী, মো. খসরু চৌধুরী ও শামীমা হারুন অংশ নেন।বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর প্রধান নিজ নিজ সংস্থার কার্যক্রম পাওয়ার পয়েন্টে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন। এ সময় হজরত শাহজালাল রহমতু্ল্লাহি আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ও যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান,পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর