August 25, 2026, 9:59 pm

কালিয়াকৈর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা প্রশাসক

Reporter Name
  • আপডেট Thursday, March 14, 2024
  • 143 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার টপ স্টার পোশাক কারখানার পাশের একটি কলোনিতে গত ১৩ মার্চের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান আজ বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেছেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এসময় পুলিশ সুপার, গাজীপুর ও উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর, গাজীপুরসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক অগ্নিকাণ্ডে আহতদের স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের সুচিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। সরকারের পক্ষে তাদের ক্ষতিপূরণ প্রদান করা হবে বলেও তিনি জানিয়েছেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জেলা প্রশাসক জানান, গাজীপুর জেলায় অরক্ষিত, অনিরাপদ গ্যাস সিলিন্ডার নিয়ন্ত্রণে সরকারের পক্ষে কাজ করে চলেছে জেলা প্রশাসন। তিনি অবৈধ সিলিন্ডারের মজুদের তথ্য দিয়ে সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। কোথাও যাতে অগ্নিকাণ্ড না ঘটে এবং দুর্ঘটনা ঘটলেও যাতে দ্রুততম সময়ে রেস্পঞ্জ করা যায় এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর