July 10, 2026, 12:34 am

সুপ্রীম কোর্টের সম্পাদক শাহ মনজুরুল হক’কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক চেয়ারম্যান মামুন

Reporter Name
  • আপডেট Thursday, March 14, 2024
  • 139 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার ::  বাংলাদেশ সুপ্রীম কোর্টের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মনজুরুল হক কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন পেশার লোকজন।এরই অংশ হিসেবে ১৪-মার্চ বৃহস্পতিবার  ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাহ মনজুরুল হক কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় এ উপজেলার মগটুলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান মামুন।সাবেক চেয়ারম্যান মামুন বলেন আমাদের ঈশ্বরগঞ্জের গৌরব এডভোকেট শাহ মনজুরুল হক।তিনি অনেক বাধা বিপত্তি পেরিয়ে বাংলাদেশের সর্বোচ্চ মহামান্য আদালত সুপ্রীম কোর্টের সাধারণ সম্পাদক ব্যাপক আইনজীবীদের সমর্থনে বিজয়ী হয়েছেন।সেজন্য শাহ মনজুরুল হক’কে ঈশ্বরগঞ্জ তথা মগটুলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই।আমি তার ভবিষ্যত জীবন উন্নতি সফলতা কামনা করছি।এব্যাপারে বাংলাদেশ সুপ্রীম কোর্টের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মনজুরুল হক বলেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করিবএবং আইনজীবীদের কল্যাণে কাজ করবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর