May 15, 2026, 12:42 am

‘আহারে জীবন’ ছবির প্রধান গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত নোলক বাবু

Reporter Name
  • আপডেট Thursday, March 30, 2023
  • 315 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: দেশের গুণী নির্মাতা ছটকু আহমেদ। ফেরদৌস-পূর্ণিমা জুটিকে নিয়ে নির্মাণ করছেন সিনেমা ‘আহারে জীবন’। আর সেই ছবির শিরোনাম গান গাইলেন নোলক বাবু। চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজুর গীতিকবিতায় গানটির সুর করেছেন এস আই শহীদ। সরকারি অনুদানে নির্মিত ‘আহারে জীবন’ ছবির প্রধান গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত নোলক বাবু। বলেন, ‘সিনেমার গল্পটি আমি পড়েছি। খুবই চমৎকার। আর যে গানটি গেয়েছি সেটির কথা অসাধারণ। প্রিয় পরিচালক জাকির হোসেন রাজু ভাই লিখেছেন। তিনি সিনেমার গান লেখার জন্য সবসময়ই অসাধারণ। তার লেখা বেশ কিছু রোমান্টিক গান আমার প্রিয়। আশা করছি এই গানটিও সবার অনেকের প্রিয় হবে। আর এস আই শহীদের সুরটিতেও বিরহ-বেদনা দারুণভাবে ফুটে উঠেছে।’

সুরকার এস আই শহীদ বলেন, ‘আমি ছটকু আহমেদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। তার মতো গুণী নির্মাতা অনুদানের সিনেমার টাইটেল গানটি আমাকে দিয়ে সুর করিয়েছেন। আমি জাকির হোসেন রাজু ভাইয়ের কাছে কৃতজ্ঞ। দারুণ একটি গান তিনি লিখে দিয়েছেন। আশা করছি এই গানটি শ্রোতাদের মন ভরাবে।’ ‘আহারে জীবন’ সিনেমায় ফেরদৌস-পূর্ণিমা জুটি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, জয় চৌধুরী, মৌমিতা মৌ, রেবেকা, শাহনূর প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর